বিজেপি মানেই মিথ্যে কথার গ্যাস বেলুন, আর ভোট এলেই ক্যাশ বেলুন, মমতা - The News Lion

বিজেপি মানেই মিথ্যে কথার গ্যাস বেলুন, আর ভোট এলেই ক্যাশ বেলুন, মমতা

 


 দি নিউজ লায়নঃ    একুশের নির্বাচনী প্রচারে নেমে  বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,  বিজেপি একটা সর্বনাশা দল। দুর্যোগের সময় বিজেপি নেতাদের দেখা মেলে না। ভোটের সময় টাকার বাক্স নিয়ে হাজির হয় তাঁরা। বিজেপি লুটেরাদের দল। 


 এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার জনসভা থেকে মমতা বলেন, সিপিএমের লোকজনই এখন বিজেপিতে গিয়ে ভীড়েছে। সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ হয়েছে। জঞ্জালের পার্টি তৈরি হয়েছে বিজেপি। ওরা পচা বিজেপি। ওদের বাংলায় ঠাই দেওয়া চলবে না।এদিন মমতা বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন,  জোচ্চুরিদের কারখানা জব্দ করতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে। তৃণমূলের প্রতীক চিহ্ন জোড়া ঘাসফুলে ভোট দিতে হবে। 


মমতা বলেন, ভোটের আগে এখন বাংলায় হাজার হাজার বিজেপি নেতারা এসে ঘুরে বেড়াচ্ছে। বাইরে থেকে বিমানের পর বিমানে চেপে আসছে তারা। ভোট লুঠ করারা পাঁয়তারা ছকছে। বাংলায়  লুটেরা বাহিনী এসে ভোট চাইতে গেলেইই হাতা খুন্তি নিয়ে তেড়ে যাবেন বাংলার মা বোনেরা। মনে রাখবেন, বিজেপি মানেই মিথ্যে কথার গ্যাস বেলুন, আর ভোট এলেই ক্যাশ বেলুন। মমতা সকলকে সাবধান করে দিয়ে বলেন, ঘরের সামনে সাপ লুকিয়ে থাকে, বাঘ লুকিয়ে থাকে, তাদের ঘরে ঢুকতে দেওয়া  যাবে না।


কেউ যদি বাসে করে লোক গুন্ডা এনে ভয় দেখায় তাদের ভয় পাবেন না। আমরা অনেক লড়াই করেছি, তাই ভয় পেলে চলবে না। মনে রাখবেন, আমি আপনাদের পাহারাদার। কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.